গাইবান্ধার গোবিন্দগঞ্জের অভিরামপুর গ্রামে যৌতুকের দাবি পুরণ না হওয়ায় মঙ্গলবার সকালে স্বামী আব্দুল হালিম তার স্ত্রী জুঁইকে খুন করে।

গোবিন্দগঞ্জের তালুককানুপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলের হালিমের সাথে দেড় বছর আগে একই উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে জুঁই খাতুনের (২১) বিয়ে হয়।

৮/১০ দিন আগে যৌতুক আনতে ব্যর্থ হওয়ায় নির্যাতন শুরু করলে সে সহ্য করতে না পেয়ে ২৫ দিন বয়সের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে সে ৩/৪ জন

লোক নিয়ে জুঁইদের বাড়ীতে গিয়ে দরজা ভেঙ্গে তার শোয়ার ঘরে ঢুকে উপুর্যপুরী ধারাল অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে জুইয়ের লাশ উদ্ধার করে গাইবান্ধায় মর্গে পাঠায়। ঘটনার পর থেকে হালিম পলাতক রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

এআই