নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই মান্দারতলা ঘোড়ার দাড়িতে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়েছে। এলাকাবাসির আয়োজনে শুক্রবার (১৩ জানুয়ারী) বিকালে অনু্িষ্ঠত এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা হতে ৩০ টি ঘোড়া অংশ নেয়।
এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রামের সাইদুরের ঘোড়া, রানার আপ হয়েছে সাতক্ষীরার কলারোয়ার পরিতোষ এর ঘোড়া। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে আর্থিক পুরস্কার প্রদান করেন স্থানীয় বিছালী ইউপি চেয়ারম্যান এসএম আনিসুল ইসলাম।
আয়োজক কমিটি’র সভাপতি আব্বাস বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আকতার হোসেন, জেলা পরিষদ’র সদস্য সাইফুল ইসলাম হিটু, সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান শেখ উজ্জল প্রমুখ। আয়োজক কমিটির সাধারন সম্পাদক গাজী হাফিজুর রহমান জানান, প্রায় ১শ’ বছর ধরে এলাকার কয়েকটি গ্রাম মিলে পৌষ মাসের শেষ দিন হতে এখানে মেলা বসে।
এলাকার মানুষের মধ্যে প্রান ফিরিয়ে এনে মাদক মুক্ত সমাজ গড়াই এ মেলার লক্ষ্য। ৪দিন ব্যাপী এই আনন্দ আয়োজনের প্রথম দিনেই ঘোড়দৌড় প্রতিযোগিতা হলো। এছাড়াও এ মেলায় থাকছে জারীগান,ভাবগান আর সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমএনজে





