রংপুরের পীরগাছা থানা এলাকায় নাশকতার অভিযোগে জামায়াতের এক কর্মীসহ জেলার আট থানায় অভিযানে বিভিন্ন মামলার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে আসামিদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
জামায়াতের ওই কর্মীর নাম আমিনুল ইসলাম (৪০), তার বাসা পীরগাছা উপজেলার দেউতি গ্রামে। বাবার নাম সৈয়দ নুরী।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নাশকতার ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর শুক্রবার ভোররাতে তাকে ধরা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুক জানান, রংপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করা হলো। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমবি





