পাবনার চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার বিকাল ৪টার দিকে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ২ এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।
উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক।
চাটমোহর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান হীরাসহ ২২ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য বহন ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে চাটমোহর থানায় মামলা দায়ের করে পুলিশ।
দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার তিনি ওই মামলায় পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কেএইচ





