নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মটবী গ্রাম থেকে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে ডমুরুয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকের বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ডমুরুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি মাঈন উদ্দিনও আছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই বাড়িতে গোপনে বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর