বরিশাল ইনিস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি)ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেএ সংঘর্ষ হয় বলে জানা যায়।

শনিবার রাত সারে ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছাত্রলীগের সৌরভ (১৮), পার্থ (১৮), সঞ্জিব (১৮) ও আসলামকে (১৮)। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই বরিশাল ইনিস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র ছাত্র।

ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগের সোহাগ ও আদিব গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো।

এর ধারাবাহিকতায় শনিবার রাত সারে ১০টার দিকে ছাত্রলীগের সোহাগ ও আদিব গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নিলে উভয় গ্রুপের ৬/৭ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্যাম্পাসকে কেন্দ্র করে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ