লালমনিরহাটে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাহসিন কবির(১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত তাহসিন কবির সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কুশামারী গ্রামের কলেজ শিক্ষক (উত্তর বাংলা কলেজ) আখতারুল কবিরের ছেলে। তারা বর্তমানের লালমনিরহাট শহরের বালাটারী এলাকায় বসবাস করছেন। সে লালমনিরহাট শহরের ফাকল স্কুল ও কলেজের ১০ম শ্রেণির ছাত্র।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম জানান, শহরের হাড়িভাঙ্গা এলাকায় প্রাইভেট পড়া শেষে চার বন্ধু মিলে একটি পুকুরে গোসল করতে নামে তাহসিন কবির। বন্ধুরা কিনাড়ে ভিড়লেও সাঁতার অজানা তাহসিন গভির পানিতে ডুবে যায়।
বন্ধুদের চিৎকারের স্থানীয়রা খোঁজা খোঁজি করে তাহসিনের মরদেহ উদ্ধার করে। তদন্তে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নুরনবী/এমবি





