চট্টগ্রাম নগরীর সল্টগলা ক্রসিং এলাকায় ককটেল বিস্ফোরণে তিন পথচারী আহত হয়েছেন। রোববার রাত ৯টায় এই ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- পলাশ মৃধা, নুরুল ইসলাম ও মো. বেলাল। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই পঙ্কজ বলেন, ককটেল বিস্ফোরণে তিন জন আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

জেআই