চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর মতিঝর্ণায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি উচ্ছেদ অভিযান হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের শুরুতেই নগরীর লালখানবাজার ওয়ার্ডের মতিঝর্ণায় এলাকা থেকে অভিযান শুরু হয়।

এসময় মতিঝর্ণা পাহাড়ে বসবাসরত ভাড়াটিয়ারা বলেন, মায়ানমার হতে আসা রোহিঙ্গাদের যদি জায়গা দিতে পারে সরকার আমরা এদেশের নাগরিক হওয়া সত্বেও কেন আমাদের উচ্ছেদ করার নামে এই হয়রানি করা হচ্ছে।

পাহাড়ের খাদে বসবাসরত হামিদা বেগম নামে এক স্থানীয় নারী টাইমনিউজবিডি’কে বলেন, “আমরা তো এখানে ৫ বছরেরও বেশি সময় ধরে থাকি। বর্ষা আসলে আমরা সতর্ক থাকি। প্রতিবছর বর্ষা মৌসুম আসার আগে ম্যাজিস্ট্রেট এসে আমাদের উচ্ছেদ করতে চায়। আমরা কি মায়ানমার চলে যাব।”

উল্লেখ্য, চট্টগ্রামে জেলা প্রশাসন কর্তৃক মহানগরীতে ২৮টি পাহাড় কে ঝুকিপুর্ণ হিসাবে ঘোষনা করা হয়েছে। সেইসব পাহাড়ে প্রতিবছর বর্ষার আগে নামেমাত্র অভিযান পরিচালনা করে প্রশাসন।

মাসুম/এমবি