লেখক অভিজিৎ রায়কে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবীতে ভোলা সদর রোডে কে-জাহান মার্কেটের সামনে ভোলা নাগরিক সমাজ ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের আয়োজনে আজ সোমবার বেলা ১১ টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন । মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের সভাপতি মোবাশ্বির উল্ল্যাহ, ভোলা ভকেশনাল ইনষ্টিটিউটের সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দে, প্রভাষক সঞ্জয় জোদ্দার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি সৈয়দ আহমেদ, এ্যাডভোকেট জাহানারা সুলতানা, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অভিজিৎ রায়, অধ্যাপক হুমায়ুন আজাদ ও রাজিব হায়দারসহ এ পর্যন্ত যারা জঙ্গীদের হাতে নিহত হয়েছে তাদের দ্রুত বিচর করতে হবে । তা না হলে আগামীতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে তারা আশংকা করেন । এবং তারা এসব হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান।

এসএইচ