রাজশাহীর নওদাপাড়া এলাকার একটি মিষ্টির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সকালে এ ঘটনা ঘটে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, কারখানায় তৈরিকৃত দই গরম করতে কয়লার আগুন রাখা ছিল। ওই আগুন থেকে কারখানায় আগুনের সূত্রপাত হয়।
পরে খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কারখানার দইসহ প্রায় দুই লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে তিনি জানান ।

এমএম