গাইবান্ধায় জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে টাইমনিউজবিডিকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন জামায়াত ও দুইজন শিবির কর্মী।

নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠান হয়।

কেএইচ