পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী। নগরীর একটি মিলানায়তনে এ ইফতার সামগ্রী বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী শিবিরের সভাপতি মু তারিকুর রহমান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শেখ মোহাম্মাদ এনামুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগরী সেক্রেটারী হাফেজ ইমরান খালিদ,মুশাররফ আনসারী,মুজাহিদুল,বাশার,খালিদ প্রমুখ।
প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এনামুল কবির বলেন, পবিত্র মাহে রমযান আত্নগঠন ও তাকওয়া অর্জনের মাস।
এ মাসে তিনি সকল কে কুরআনের আলোকে জীবন গড়ার জন্য আহবান করেন।রমযান মাসে একে অপরের প্রতি সাহায্য সহযোগীতা ও সেবা মূলক কাজ করার তাগিদ দেন।
তিনি আরো বলেন, ছাত্রশিবির সব সময়েই সামাজিক কাজের সাথে নিজেদেরকে সম্পর্কিত রাখে এবং অসহায় মানুষদের সহযোগীতা করার জন্য সর্বদা সজাগ থাকে। তিনি সকল জনশক্তিকে মেধা, শ্রম এবং যোগ্যাতাকে কাজে লাগিয়ে এই কাফেলার অগ্রযাত্রাকে সম্মুন্নত রাখার আহবান জানান।
এফএফ





