রংপুরের পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কের রাহুতপাড়ায় (করাবাগান) বাস দুর্ঘটনায় দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পঞ্চগড় জেলার শাহজাহান (৪০) ও ঠাকুরগাঁও জেলার সাইফুল (৩৫)।
জেলার পীরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) ইসরাইল হোসেন জানান, রাত পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাবার সময় ওই স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে যায়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এর মধ্যে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিকরা আহতদের মধ্যে দুইজন মারা যায়।
কেএইচ





