স্কুলে যাওয়ার পথে অটোরিকশা চাপায় নিশাত (৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

শনিবার সাকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাত উপজেলার চেংমারী এলাকার বাবুল মিয়ার ছেলে ও পুত্র চেংমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি অটোরিকশা নিশাতকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক অটোসহ চালককে আটক করেছে।

এআর