রাজধানীর পুরান ঢাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এমকে





