দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক নারীর (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশের ধারণা, ওই নারীকে হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসলাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরনে হলুদের উপর সাদা প্রিন্টের ম্যাক্সি ও বেগুনি রংয়ের ওড়না ছিল।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর