চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ৭২৫টি ইউপিতে ৩২৪৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আছাদুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই ধাপে আওয়ামী লীগের ৭২৪, বিএনপি’র ৬১৯, জাতীয় পার্টির ১৫৬, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪২, ইসলামি আন্দোলন বাংলাদেশের ১৫৪ এবং স্বতন্ত্র ১ হাজার ৫২২ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে।

এ ছাড়া ৩৩টি ইউপিতে ১ জন করে চেয়ারম্যান প্রার্থী রয়েছে। অর্থাৎ চতুর্থ ধাপেও ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।

এম আর