টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে এ যানজটের সৃষ্টি হয়।গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজট পড়েছে।
ঈদুল আজহা ও শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে ঘরমুখো মানুষের কারণে অতিরিক্ত যানবাহন চলাচল করায় এ যানজটের সৃষ্টি।
রাত সাড়ে তিনটায় সরেজমিনে মহাসড়কপরিদর্শন করে দেখা যায়, মির্জাপুরের গোড়াই থেকে কালিহাতী উপজেলার সল্লাপর্যন্ত ৬০ কিলোমিটার সড়কে তীব্র যানজটের কারণে থেমে আছে গাড়ি।
যানজটে আটকা পড়া হানিফ পরিবহনের বাসের যাত্রী আব্দুর রহিম জানান, টাঙ্গাইলনগর জলফৈ বাইপাসে দীর্ঘ দেড় ঘন্টা ধরে যানজটে আটকা পড়ে রয়েছি।
একই বাসের যাত্রী সোলায়মান জানান, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আসতে সময় লেগেছে ৫ ঘন্টা।
ঢাকা থেকে ধনবাড়িগামী বিনিময় পরিবহনের একটি বাসের চালক মো. ওসমান গনি জানান, মহাসড়কে আগের তুলনায় বর্তমানে যানবাহনের সংখ্যা কয়েকগুন বেশি। আর সবচেয়ে বেশি হচ্ছে ঢাকাগামী গরুভর্তি ট্রাক। মূলত এই ট্রাক মহাসড়কের বিভিন্নস্থানে বিকল ও বিভিন্ন যানবাহনের ওভারটেকিং এর কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইলথানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদ জানান, যানজট নিরসনে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। সকাল নাগাদ পরিস্থিতিরউন্নতির আশা প্রকাশ করেন তিনি।
জেআই





