মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ গ্রেফতারকৃত দলের সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে শহর জামায়াত।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের ব্রীজের মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালির মোড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আনোয়ার হাসান, শহর শিবিরের সভাপতি আবিদ হাসান, শহর শিবিরের অর্থ সম্পাদক আল রিফাত প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ন্যায় বিচার পাননি। এই অবৈধ সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ নেতৃবৃন্দদের হত্যার ষড়যন্ত্র করছে।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা।
এআই
জাতীয়
মুজাহিদের মুক্তির দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ