ময়মনসিংহে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর স্টেশন মসজিদ হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় আবাবিল হজ এজেন্সির আয়োজনে দু’ শতাধিক নারী-পুরুষ হজযাত্রীর অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আবাবিল গ্রুপের ময়মনসিংহ জেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও মাওলানা শরীফুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপদেষ্টা হাফেজ মাওলানা আবু তাহের খান, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, হজযাত্রার নিশ্চয়তা নিয়ে আতঙ্কে রয়েছেন হজযাত্রীরা। হজযাত্রায় দেশের ইতিহাসে এবারের মত জটিলতা আর কখনো সৃষ্টি হয়নি।
সম্মেলনে সভাপতির বক্তৃতায় হজ এজেন্সি আবাবিল গ্রুপের ময়মনসিংহ জেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আসাদুজ্জামান আসাদ বলেন, আগামী ৩০ এপ্রিলের আগে সরকারি নির্দেশনা মোতাবেক ৩ লাখ ৫ হাজার টাকা জমা দিতে না পারলে হজে যাওয়ার টোকেন পাবেন না যাত্রীরা। তাই নির্ধারিত সময়ের আগেই টাকা জমা দিয়ে টোকেন সংগ্রহ করতে হবে।
ওএফ





