কুষ্টিয়ায় হাটের ইজারা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ অভিযানে চালিয়ে ১০ জনকে আটক করেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলাপুর বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শাহজাহান আলী ও ইউপি সদস্য শাহজাহান আলীর মধ্যে উত্তেজনা চলে আসছিলো।
এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়ি ঘর ভাংচুর, ফসলী জমি বিনষ্ট ও লুটপাটের ঘটনাও ঘটে।
পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুলিশ অভিযানে চালিয়ে ১০ জনকে আটক করেছে। বর্তমানে ঐ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
এসএইচ





