যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্তরে মঙ্গলবার সকালে ‘ডিজিটাল মেলা-২০১৫’ উদ্বোধন করা হয়েছে। মেলাটি ৩১ মার্চ থেকে ০১ এপ্রিল ২০১৫ পর্যন্ত চলবে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত 'ডিজিটাল মেলা-২০১৫' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রসাশক ড. হুমায়ন কবির।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক, এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ড. হুমায়ন কবির প্রতিটি স্টল ঘুর ঘুরে দেখেন। এসময় আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতে যাওয়া মটরসাইকেল ম্যাকানিক মিজানুর রহমান তার সদ্য আবিস্কৃত অগ্নিনির্বাপক যন্ত্রটির কাজ পরিক্ষামূলকভাবে জেলা প্রশাসককে দেখান।
কেএইচ





