ময়মনসিংহের ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট অভিযান চালিয়ে পৌর এলাকার ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার দুপুরে ওষুধ আইনে চারটি, পরিবেশ সংরক্ষণ আইনে দুইটি ও ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়।
জানা যায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমানের নেতৃত্বে একটি টিম পৌর এলাকায় অভিযান চালিয়ে ওষুধ আইনে বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ইবনে সিনা হারবালকে ১০ হাজার টাকা, পশ্চিম বাজার মামুন হোমিও হলকে ৫ হাজার, তাইবা ফার্মেসীকে ৫ হাজার, পাঁচ রাস্তামোড় আলম মেডিক্যাল হলকে ৫ হাজার; ভোক্তা অধিকার আইনে হাবিবুর রহমান নামে এক বেকারী ব্যবসায়ীকে ৫ হাজার ও পরিবেশ সংরক্ষণ আইনে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দীলিপ নাতে এক ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসব মামলা আইনে ৭টি মামলা দায়ের করা হয়েছে।
কেএইচ





