রাজধানীর মিরপুর এবং মোহাম্মাদপুরের ৪ টি স্কুলে ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এসব ককটেল গুলো উদ্ধার করা হয়।

স্কুলগুলো মধ্যে মিরপুরের মণিপুর স্কুলের সামনে থেকে ৫ টি ককটেল, মিরপুর কমার্স কলেজের সামনে থেকে ৪ টি ককটেল, মিরপুর ১১ নাম্বারে বাংলা স্কুলের গেটে ব্যাগে রাখা ছিল কয়েকটি ককটেল এবং মোহাম্মাদপুর রেসিডেন্সিয়াল স্কুলের সামনে থেকে ৬ টি ককটেল উদ্ধার করে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি সালাউদ্দিন খান এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

ইআর