নীলফামারীর ডোমারে রাশেদা বেগম (২৬) নামে দুই সন্তানের জননী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাত ৯টায় উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী শ্যামের ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদা শ্যামের ডাঙ্গা গ্রামের মো. বাদশা মিয়ার স্ত্রী।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনা তদন্ত এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ