আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ২০১৭ সালের ১২ ডিসেম্বর ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস-৯৯৯ এর যাত্রা শুরু হয়েছিল। যা স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে প্রথম। যেখানে এ পর্যন্ত এক কোটি ৪২ লাখ ফোন রিসিভ হয়েছে।
তিনি বলেন, এর মধ্যে বেশিরভাগ মানুষ সেবা পেয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসে এই মুহূর্তে ১৪২ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এসব তথ্য দেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি আরো বলেন, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসে নিয়োজিত জনবলের এই সংখ্যা তারা ৫০০-তে উন্নীতকরণের চেষ্টা করছেন। রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশের ১০টি সিটি কর্পোরেশনকে স্মার্ট সিটি কর্পোরেশন হিসেবে তৈরি করছে।
এর মধ্যে প্রথমে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন কাজ করছে বলেও জানান পলক।
এসএম





