রাজধানীর আরমানিটোলার কসাইটুলি এলাকায় পলি প্লাস্টিক ইন্ডাস্ট্রি এন্ড সপ ফেক্টরি নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে।
আজ শনিবার সন্ধ্যা ৫টা ৫৫মিনিটে আগুনের সূত্রপাত হয়।
সোয়া দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পলাশী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পাভেল টাইম নিউজ বিডি ডটকমকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিহত হয়নি।১২ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দ্বিতীয় তলার উত্তর-পূর্ব অংশে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে কিছু সময় পর আগুন অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।
কারখানাটি থেকে বের হয়ে আসা শ্রমিক রঞ্জু জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর আতঙ্কিত শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করে। এসময় কেউ কেউ আতঙ্কিত হয়ে দুই তলা থেকে লাফ দেন।
ঢাকা, জেইউ, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // টিআই
জাতীয়
রাজধানীর সাবান কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর আরমানিটোলার কসাইটুলি এলাকায় পলি প্লাস্টিক ইন্ডাস্ট্রি এন্ড সপ ফেক্টরি নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। আজ শনিবার সন্ধ্যা ৫টা ৫৫মিনিটে আগুনের সূত্রপাত হয়। সোয়া দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।





