রোহ্ঙ্গিাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে আমেরিকা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ।

মঙ্গলবার বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার এবং পুলিশের ডিআইজি’র সঙ্গে পৃথক মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া নিশ্চিত করতে রাখাইনে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিবেশ সৃষ্টি করতে হবে এবং রোহিঙ্গা নির্যাতনের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের জন্য মার্কিন সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

এছাড়া রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সঙ্গে মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিআইজি মো. শফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। তিনদিনের সফরে মঙ্গলবার দুপুরে নৌপথে বরিশাল এসে পৌঁছেন মার্কিন রাষ্ট্রদূত।

জেড