নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচন ২ দিন পেছানো হয়েছে। আগামী ২৩ আগস্ট উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে গত ২৭ এপ্রিল অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে নির্বাচন কমিশন ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করেন।
উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার তারিফউজ্জামান জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নির্বাচনের ভোটগ্রহণ ২ দিন পেছানো হয়েছে। আগামী ২৩ আগস্ট এই ভোটগ্রহণ সম্পূর্ণ হবে।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





