গাজীপুর টঙ্গীতে গার্মেন্টস মালিক ও শ্রমিক পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।

রেবাবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকার মার্কড লিমিটেড নামক পোষাক কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, গর্মেন্টস শ্রমিক জুতা পায়ে দিয়ে মালিকের রুমে প্রবেশ করায় মালিক পক্ষের লোকজন ওই শ্রমিককে চর থাপ্পর মারেন। এ ঘটনার প্রতিবাদে নারী-পুরুষ শ্রমিকেরা মালিকপক্ষের সংঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আলী বলেছেন, নিরাপত্তা কর্মীর সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। এখন ঠিক হয়ে গেছে।

কেএইচ