বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র,জাইকা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সামগ্রিক মান ব্যাবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'improving public services through total Quality managment' শীর্ষক প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বিআরডিবি প্রতিনিধি রবীন্দ্রনাথ শর্মা যুগ্ন সচিব পরিচালক (প্রশাসন) বিআরডিবি,মোঃ সেহেল ইমামখান উপ সচিব ও পরিচালক বিপিএটিসিসহ সেমিনারে ময়মনসিংহ জেলার এবং সদর উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,জনপ্রশাসন মন্ত্রণালয়,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।  

এসময় কী-নোট পেপার উপস্থাপন করেন প্রকল্পের উপ-পরিচালক একেএম এনামুল হক ও পরিচালক বিপিএটিসি।

সেমিনার অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার ইয়োজিরো ফুজিওয়ারা।  

সেমিনারে জানানো হয় মেধা,যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে জনবল নিয়োগ করা সুশাসনের প্রধানতম পূর্বশর্ত। সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা ইত্যাদির মাধ্যমে উপযুক্ত কর্মী বাছাই করা না গেলে সুশাসন প্রতিষ্ঠা কোন ভাবেই সম্ভব নয়।

সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একদল সৎ, নিষ্ঠাবান, দক্ষ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কর্মী। এই ধরণের কর্মী বাহিনী গড়ে তোলার জন্যই এ প্রশিক্ষণ।

এ সেমিনারের ধারাবাহিকতায় আরও চার দিন সেমিনারের ফলোআপ চলবে। জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং তাদের অধীনে উপজেলা কর্মকর্তা দের নিয়ে এ্যাকশন প্লান ওয়ার্সপ অনুষ্ঠিত হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন, পরিচালক মোঃ সেহেল ইমাম খান, পরিচালক বিপিএটিএম সাভার ঢাকা এবং কোর্স সমন্বয়ক এএফএম আমীর হোসেন উপ-পরিচালক ও মোঃ আতিকুজ্জামান উপ-পরিচালক বিপিএটিসি সাভার ঢাকা প্রমুখ।

এমকে