চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের নেভী ইটভাটার পরিত্যক্ত একটি ঘর থেকে শামীম আক্তার ইঞ্জিন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শামীম আক্তার একই গ্রামের আব্দুল রশিদের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে ওই ইটভাটার একটি পরিত্যক্ত ঘরে শ্রমিকরা শামীমের লাশ দেখে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, কি কারণে ওই যুবক মারা গেছে তা তাৎক্ষণিকভাবে বলা মুশকিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়টি পরিস্কার হওয়া যাবে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





