ময়মনসিংহে পা পিছলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেন ময়মনসিংহ স্টেশনে এসে পৌঁছালে বৃদ্ধ লোকটি তাড়াহুড়া করে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জিআরপি থানা ওসি আব্দুল আহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ বিকাল সাড়ে ৪ টার দিকে লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসএইচ