৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার সড়কের ভাটামাথা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- জেলার নবীনগর উপজেলার আব্দুল হামিদ মিয়ার ছেলে গোলাম মাওলা টিপু (২৫) এবং আব্দুল জলিলের ছেলে হারিজ মিয়া (২৭)।

জানা যায়, রাতে টিপু ও হারিজ মিয়া মোটরসাইকেলযোগে আখাউড়া-ধরখার রোডের ভাটামাথা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ