গাজীপুরে পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর মহানগরের টেকনগরপাড়া ও ভোগড়া এলাকায় নিজ ঘরে ওয়্যারিংয়ের কাজ করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহতরা হলেন- টেকনগরপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৩০) এবং ভোগড়া এলাকার স্টারলাইট সোয়েটার কারখানার শ্রমিক শুকুর আলী (২৯)।

শুকুর বগুড়ার শাহজাহানপুরের খন্না নতুনপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ভোগড়া এলাকায় তাদের নির্মাণাধীণ বাড়িতে বিদ্যুতের ওয়্যারিংয়ের করার সময় বিদ্যুৎপৃষ্ট হয় শুকুর আলী। অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে টেকনগরপাড়া এলাকায় সফিকুল নিজের বাড়িতে বিদ্যুৎলাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার মো. দিদার আলম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ