রংপুর নগরীর সিওবাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ (০২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর বিজিবি সেক্টর ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিওবাজারে রংপুর থেকে পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাসের সঙ্গে দিনাজপুর থেকে রংপুরের দিকে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরোও৪ জন মারা যান। 

নিহতদের মধ্যে ২ জন শিশু, ৩ জন নারী ও ১ জন পুরুষ রয়েছেন।
নিহতরা হলেন- পঞ্চগড়ের সোহেল মিয়ার পুত্র শাহিদ (১০), ঠাকুরগাঁওয়ের আব্দুর রহমান (৬০), নীলফামারীর সৈয়দপুরের আনোয়ার হোসেন স্ত্রী অমিজন (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জের রুবেল মিয়ার স্ত্রী রোকসানা (১৮)। বাকিদের পরিচয় জানা যায়নি। এছাড়া, আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, ঘটনার পরেই ২ বাসের চালক ও তাদের সহকারীরা পালিয়ে গেছে। 

এমবি