ঢাকা-বরিশাল মহাসড়কের সড়ক দুর্ঘটনায় আব্দুস সোবাহান বেপারী (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সাউদেরখালপাড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, ওই গ্রামের সোবাহান বেপারী নিজ বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমবি





