গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, শুক্রবার রাত ২টার দিকে ফাঁসিতলা এলাকায় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে গরুবোঝাই ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে গিয়ে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ১ জন মারা যান। এ ঘটনায় আহত ২ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ৩ জনের মধ্যে দুইজন গরু ব্যবসায়ী বলে জানা গেছে। কিন্তু কারো নাম পরিচয় জানা যায়নি।
এমএনজে





