সংক্ষিপ্ত এক সরকারি সফরে ঢাকায় আসা সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।
গণভবনে রাত আটটার কিছু আগে এ বৈঠকটি শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানে চড়ে ঢাকায় পৌঁছেন সৌদি সরকারের এই মন্ত্রী। বিমান বন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান।
সংক্ষিপ্ত সফর শেষে আজ রাত ৯ টায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এআইজে





