রংপুরের বিভিন্ন উপজেলায় জঙ্গি ও সন্ত্রাস দমন চলমান সাঁড়াশি অভিযানে এক জামায়াত কর্মীসহ ৭৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, জঙ্গি ও সন্ত্রাস দমনে চলমান সাঁড়াশি অভিযানের শেষ দিনে ১ জামায়াত কর্মীসহ ৭৬ আসামিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে নাশকতা ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান,জঙ্গি ও সন্ত্রাস দমনে চলমান সাঁড়াশি অভিযান চালানে হচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। নাটোরে হত্যা করা হয়েছে সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান দোকানদারকে। এছাড়াও পাবনা, ঝিনাইদহসহ বিভিন্ন এলাকায় খুনের ঘটনা ঘটে।
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
এমই





