চট্টগ্রাম নগরীর বন্দর থানার পোর্ট কলোনী এলাকায় ইসহাক ডিপোর সামনে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মিরাজ (২৩) বলে জানা যায়।
শুক্রবার সকালে দশটায় এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আবুল কালামের সন্তান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক(এএসআই) পংকজ বড়ুয়া বলেন, ইসহাক ডিপোর সামনে মিরাজকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তবে তার সাথে আসা লোকজন কিভাবে সড়ক দূর্ঘটনা হয়েছে তা জানাতে পারেনি। ট্রাকের ধাক্কায় মিরাজ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





