‘ময়মনসিংহে যাকাত প্রদানের নামে “গণহত্যার” সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার এবং ঈদের আগেইগার্মেন্টস শ্রমিকের বেতন বোনাস পরিশোধের দাবীতে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, সরকারের নির্দেশ থাকা সত্বেও ৩৭ শতাংশ গার্মেন্টস কারখানায় এখনও বেতন দেয়া হয়নি। কারণ সাংসদদের ৬০ ভাগ বিভিন্ন গার্মেন্টসের মালিক। বর্তমান সরকার লুট্যরাজ্যের প্রতিনিধিত্ব করে বলে গার্মেন্টস শিল্পের এ বেহাল দশা।
তিনি বলেন, আজকে আমাদের এখানে সমাবেশ করার কথা নয়। কিন্তু সরকারের আচরণ আমাদেরকে সমাবেশ করতে বাধ্য করেছে।
তিন দিন যাবৎ সোয়ান গার্মেন্টস এর শ্রমিকেরা যেখানে অবস্থান কর্মসূচী পালন করছে সেখানে সরকার কোন পদক্ষেপ না নিয়ে বরং যারা এই কর্মসূচীতে সংহতি প্রকাশ করতে আসতে চাচ্ছে। তাদের বাড়িঘর ঘিরে রেখেছে সরকারের আইনশৃংখলা বাহিনী।
তিনি বলেন, রাষ্ট্র এবং সমাজে যখন ক্ষমতার বাহাদুরী চলে তখন তা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। তার উৎকৃষ্ট উদাহরণ সিলেটে সামিউল আলম রাজন হত্যা। পুরো রাষ্ট্র এখন ক্ষমতার উন্মাদনায় ব্যস্ত। সরকার মুখে উন্নয়নের ফুলঝুরি ছড়াচ্ছে। জনগণকে ধোকা দিয়ে এগিয়ে যেতে চাচ্ছে।
এসময় সমাবেশে গণসংহতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএ/এসএইচ





