নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ২।
সোমবার গভীর রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় ভারতে পাচারের জন্য আনা সীমা ও কুলসুম নামে দুই নারীকে উদ্ধার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অতিরিক্ত পরিচালক (মিডিয়া) এএসপি মারুফ আহমেদ।
তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকাল ৩টায় র্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।
এআর





