নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (০৪ জানুয়ারি) রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়, দলীয়, সংগঠনের পতাকা উত্তোলন ও ৭২ পাউন্ড ওজনের কেক কাটার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিত্তে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরাবতা পালন হয়। কেক কাটার পর একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীতে উপজেলার ১১টি ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগ কর্মী, উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালী শেষে পরিচিতি, আলোচনা সভা ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, মাসুদ রানা জুয়েল, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক আবুল হাসনাত খাঁন হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, দপ্তর সম্পাদক কেএম আবু তালেব জলসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, রাণীনগর কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চয়েন উদ্দিন সরকার, সাবেক ছাত্রলীগ সভাপতি উজ্জ্বল, ফরহাদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া আমীন জেমস, রাশেদুজ্জামান বাবেল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিল্টন খন্দকার প্রমুখ।
এছাড়াও উপজেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওরঙ্গজেব/এমবি





