যশোরের মণিরামপুরে পেট্রল বোমা নিক্ষেপ করতে গিয়ে ট্রাকের চাপায় দুই পিকেটার নিহত হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যানা যায়নি।
মঙ্গলবার ভোর রাত সোয়া ৩টার দিকে যশোর-মণিরামপুর সড়কের মণিরামপুরের কুয়াদা এলাকার ব্যাগারিতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি পেট্রল বোমা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
মণিরামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোল্লা খবির আহম্মেদ জানান, রাত সোয়া ৩টার দিকে ব্যাগারিতলা এলাকায় দুই পিকেটার মোটরসাইকেলে করে ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে। এসময় ট্রাকচাপায় তারা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ২টি পেট্রল বোমা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
কেএইচ





