খুব শীঘ্রই আবার জট খুলতে যাচ্ছে, মালয়েশিয়া বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেয়ার।
বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রমিক নেয়ার ব্যাপারে মালয়েশিয়ার সম্মতি এবং সমঝোতা স্মারক সাক্ষরের ঘটনাঘটে গত ফেব্রুয়ারিতে আশার আলো দেখালেও, ঠিক তার ২৪ ঘন্টার মধ্যে তা স্থগিত হয়ে যাওয়।

মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং এবং নির্মাণ খাত বড় ধরণের শ্রমিক সঙ্কটের মুখে পড়ে। তার নেতিবাচক প্রভাব পড়ে উৎপাদনে। তারপর গত ৬ মাসে মালয়েশিয়ার বিভিন্ন খাতের প্রতিনিধিরা সরকারের সাথে বার বার বসেছে শ্রমিক সঙ্কটের সমাধান করতে।

এমনকি মুয়ারের বাকরি শিল্প এলাকায় শ্রমিক সঙ্কটের কারণে ১৪টি ফার্নিচার কারখানা বন্ধই হয়ে যায়।
মালয়েশিয়ার ইন্টেরিয়র মন্ত্রণালয়ের একজন কর্মকর্মা ‘দ্য চায়না প্রেস’কে জানিয়েছেন, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং, নির্মাণ ও কৃষিখাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার অনুমোদন দেয়া হবে।

সাথে সাথে ঐ কর্মকর্তা এটাও জানিয়েছেন যে, মালয়েশিয়ার ইন্টেরিয়র মন্ত্রণালয় আগামী দুই সপ্তাহের মধ্যে এ ব্যাপারে নির্দেশ দেবে।

বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার চুক্তিটি সরকারের সাথে সরকারের (জি টু জু) হবে। এক্ষেত্রে কোন এজেন্সীর সম্পৃক্ততা থাকবে না।

এমবি