বান্দরবানের রুমা এলাকার মুন্নুয়াম পাড়ায় কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আনসার ভিডিপি কমান্ডারসহ দু’জন নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আনসার ভিডিপি কমান্ডার পুহ্লা অং মারমা (৫২) ও ট্রাকচালক সম্ভু কুমার (৩০)।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, এদিন দুপুরে ট্রাকটি রুমা সদর থেকে কাঠ বোঝাই করার জন্য মুন্নুয়াম পাড়া এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এমই