নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মহিদ উদ্দিন। তিনি এরআগে নরসিংদীর এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নারায়ণগঞ্জে অপহরণের ঘটনায় আগের এসপি সৈয়দ নুরুল ইসলামকে বদলি করে ড. মহিদকে দেয়া হয়।
এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে। আগের জেলা প্রশাসন মনোজ কান্তি বড়ালকেও বদলি করে দেয়া হয়েছে। পাশাপাশি র্যােবের সিওকেও বদলি করা হয়।
গত ১৬ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে অপহরণ করা হয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে। অপহরণের ৩৫ ঘণ্টা পর তাকে অপহরণকারীরা ছেড়ে দেয়।
এরপর ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে দিনদুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে অপহরণ করা হয়। একই সড়ক থেকে প্রায় একই সময়ে নিখোঁজ হন স্থানীয় আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালক।
বুধবার বিকালে কাউন্সিলর নজরুল ইসলাম ও তাঁর দুই সহযোগী এবং এডভোকেট চন্দন কুমার সরকারের ড্রাইভারের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
নারায়ণগঞ্জে এসপির দায়িত্ব নিলেন ড. মহিদ
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মহিদ উদ্দিন। তিনি এরআগে নরসিংদীর এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নারায়ণগঞ্জে অপহরণের ঘটনায় আগের এসপি সৈয়দ নুরুল ইসলামকে বদলি করে ড. মহিদকে দেয়া হয়।
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫
নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন দগ্ধ হয়েছেন।
মোহাম্মদপুরে ছিনতাই করে নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রের সদস্যরা
রাজধানীর মোহাম্মদপুরে দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, চক্রের সদস্যরা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে ছিনতাই করে আবার নিজ এলাকায় ফিরে যেত।
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
















