রাজধানীর বিজয়নগরে গতরাতে জাতীয় বধির স্কুল ভবনের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ফায়ারসার্ভিস জানায়, রাত ১০টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির পাশে বধির স্কুল ভবনের নিচতলায় আশা টায়ার নামক একটি দোকানে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে গাড়ির পার্টসের দোকানে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ারসার্ভিস। তবে এতে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক জানাতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত বলে ধারণা করছে ফায়ারসার্ভিস।

জেএ